1
আমি দুটি আয়তাকার কাগজে 10×10 সমান ঘর কেটে দুরকম রং নিজের ইচ্ছামতো আলাদা আলাদা ঘরে দিই ও প্রত্যেক ধরনের রঙের অংশ শতকরায় হিসাব করি।
সমাধান:
এটি একটি নিজে করার কাজ। নিচে একটি উদাহরণ দেওয়া হলো:
10×10 সমান ঘর কাটলে মোট ঘর হবে = (10 × 10) = 100 টি।
ধরি, আমি লাল রং দিলাম 30 টি ঘরে এবং নীল রং দিলাম 45 টি ঘরে।
- লাল রঙের অংশ = 30100 = 30%
- নীল রঙের অংশ = 45100 = 45%
2
আমি একটা আয়তাকার সাদা কাগজে 10 × 10 সমান ঘর কেটে 0.19 অংশ লাল ও 0.23 অংশ সবুজ রং করি। শতকরা কত ঘরে রং দেওয়া হয়নি দেখি হিসাব করি।
সমাধান:
কাগজটিতে মোট ঘর = 10 × 10 = 100 টি।
লাল রং করা হয়েছে 0.19 অংশ = 100 × 0.19 = 19 টি ঘরে।
সবুজ রং করা হয়েছে 0.23 অংশ = 100 × 0.23 = 23 টি ঘরে।
মোট রং করা হলো = (19 + 23) = 42 টি ঘর।
রং দেওয়া হয়নি = (100 - 42) = 58 টি ঘরে।
উত্তর: শতকরা 58 ঘরে রং দেওয়া হয়নি (বা 58% রং দেওয়া হয়নি)।
3
আমাদের শ্রেণিতে মোট ছাত্রছাত্রীর 0.23 অংশ ছাত্রী আছে। আমাদের শ্রেণিতে মোট ছাত্রছাত্রীর শতকরা কত ছাত্রী পড়ে হিসাব করি।
সমাধান:
মোট ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী আছে 0.23 অংশ =
23100
অংশ
23100 ভগ্নাংশকে শতকরায় নিয়ে যাই।
আমাদের শ্রেণিতে ছাত্রী আছে মোট ছাত্রছাত্রীর 23100 অংশ =
23
%
4
আজ রজত স্কুলে যাওয়ার সময়ে মোট পথের 0.25 অংশ হেঁটে ও বাকি অংশ রিকশায় গেল। রজত মোট পথের শতকরা কত পথ হেঁটে গেল ও শতকরা কত পথ রিকশায় গেল হিসাব করি।
সমাধান:
রজত হেঁটে গেল 0.25 অংশ
তাই রজত মোট পথের শতকরা 0.25 ×
100
=
25
% পথ হেঁটে গেল।
রজত বাকি পথ রিকশায় গেল।
সম্পূর্ণ অংশ = 100 %
তাই, রজত (100 - 25)% = 75 % পথ রিকশায় গেল।
5
শেফালিদের বাগানের একটি আম গাছে গত বছরে 200 টি আম ফলেছিল। এবছরে ওই গাছে 480টি আম ফলেছে। গত বছরের তুলনায় এবছরে শতকরা কত বেশি আম ফলেছে হিসাব করি।
সমাধান:
বেশি আম ফলেছে (480 - 200) টি = 280টি
∴ শতকরা বেশি আম ফলেছে = 280200 ×
100
= 140
6
আজমীরা স্কুলে হাতের কাজ দেখিয়ে 50-এর মধ্যে 20 নম্বর পেয়েছে। কিন্তু আলিদের স্কুলে আলি হাতের কাজে 25-এর মধ্যে 10 নম্বর পেয়েছে। কে বেশি নম্বর পেয়েছে হিসাব করি।
সমাধান:
প্রথমে আজমীরা ও আলির নম্বর শতকরাতে নিয়ে যাই। তারপর তুলনা করি।
আজমীরা 50-এর মধ্যে পেয়েছে 20; অর্থাৎ
2050
অংশ
আজমীরা পেয়েছে শতকরা
2050
×
100
=
40
%
আলি
25
-এর মধ্যে পেয়েছে
10
; অর্থাৎ
1025
অংশ
আলি পেয়েছে শতকরা
1025
×
100
=
40
%
দেখছি, আজমীরা ও আলি উভয়েই
40
% নম্বর পেয়েছে।