ভাগ করার সহজ নিয়ম:
- 10, 100 বা 1000 দিয়ে ভাগ করার সময় ভাজকের একের পিঠে যতগুলি শূন্য থাকে, দশমিক বিন্দু ঠিক তত ঘর বাঁদিকে (Left side) সরে যায়।
- ছোটো একক থেকে বড়ো এককে যাওয়ার সময় আমরা এই ভাগের নিয়মটি প্রয়োগ করি।
1
সামান্য ভগ্নাংশে না নিয়ে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করি :
সমাধান:
a) 23 ÷ 100 =
0.23
b) 3.75 ÷ 10 =
0.375
c) 0.562 ÷ 10 =
0.0562
d) 22.93 ÷ 1000 =
0.02293
e) 147.8 ÷ 100 =
1.478
f) 7 ÷ 1000 =
0.007
2
একক পরিবর্তন করে শূন্যস্থান পূরণ করি :
সমাধান:
a) 3.7 মিলিমি. = 0.37 সেমি.
(3.7 ÷ 10)
b) 2.52 মিটার = 0.252 ডেকামি.
(2.52 ÷ 10)
c) 4 সেন্টিমিটার = 0.04 মিটার
(4 ÷ 100)
d) 6.21 মিটার = 0.00621 কিলোমিটার
(6.21 ÷ 1000)
e) 7.2 মিটার = 0.072 হেক্টোমিটার
(7.2 ÷ 100)
কিভাবে হলো?
- মিলিমিটার থেকে সেন্টিমিটার 1 ধাপ উপরে, তাই 10 দিয়ে ভাগ।
- মিটার থেকে ডেকামিটার 1 ধাপ উপরে, তাই 10 দিয়ে ভাগ।
- সেন্টিমিটার থেকে মিটার 2 ধাপ উপরে, তাই 100 দিয়ে ভাগ।
- মিটার থেকে কিলোমিটার 3 ধাপ উপরে, তাই 1000 দিয়ে ভাগ।
- মিটার থেকে হেক্টোমিটার 2 ধাপ উপরে, তাই 100 দিয়ে ভাগ।
Sponsored Links