নিজে করি ১১.২ সমাধান

অধ্যায় ১১: সুষম ঘনবস্তু গঠন বিষয়ক ধারণা (Regular Solids)

Hisamuddin Sk
Hisamuddin Sk
Uploaded: 20 November 2025 Last Update: 02 June 2026
1
আমি নিজে এমন ঘনবস্তু খুঁজি যার একটিই তল আছে।
সমাধান:
এমন একটি ঘনবস্তুর উদাহরণ হলো নিরেট গোলক (যেমন: ফুটবল, মার্বেল, ক্রিকেট বল)।

গোলকের কেবলমাত্র একটিই বক্রতল থাকে, এর কোনো সমতল বা শীর্ষবিন্দু নেই।
2
এমন একটি ঘনবস্তুর নাম লিখি যার একটি বক্রতল কিন্তু দুটি সমতল।
সমাধান:
এমন একটি ঘনবস্তুর নাম হলো নিরেট লম্ব বৃত্তাকার চোঙ বা সিলিন্ডার (যেমন: পাইপ, রোলার, ব্যাটারি বা কৌটো)।

চোঙের উপর ও নীচের তল দুটি সমতল (বৃত্তাকার) এবং পাশের তলটি বক্রতল। অর্থাৎ মোট তিনটি তল (১টি বক্রতল + ২টি সমতল)।
3
আমি একটি ঘনবস্তুর ছবি আঁকি যার একটি বক্রতল ও একটি সমতল।
সমাধান:

একটি বক্রতল ও একটি সমতল আছে এমন ঘনবস্তু হলো নিরেট শঙ্কু (Cone)। (যেমন: আইসক্রিমের কোণ, বিয়ের টোপর, মোচার আকার)। এর নীচের ভূমিটি সমতল এবং চারপাশের অংশটি বক্রতল।

বক্রতল সমতল

নিরেট শঙ্কুর চিত্র (Cone)

4
6 টি সমতল দিয়ে একটি ঘনবস্তু তৈরি করি ও কী পেলাম দেখি ও লিখি। জোড়া লাগিয়ে আমি কী পাব দেখি ও লিখি।
সমাধান:
  • 6টি সমান বর্গাকার সমতল জোড়া লাগিয়ে একটি ঘনবস্তু তৈরি করলে আমরা একটি ঘনক (Cube) পাব। (যেমন: লুডোর ছক্কা, রুবিকস কিউব)।
  • আর যদি 6টি আয়তাকার সমতল (যার বিপরীত তলগুলি সমান) জোড়া লাগিয়ে ঘনবস্তু তৈরি করি, তবে আমরা একটি আয়তঘন (Cuboid) পাব। (যেমন: ইঁট, জুতোর বাক্স, বই)।
Sponsored Links

নিজে করি ১১.২ - প্রশ্নোত্তর (FAQ)

নিজে করি 11.2 হলো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের একাদশ অধ্যায় 'সুষম ঘনবস্তু গঠন বিষয়ক ধারণা'-এর অংশ। এখানে গোলক, চোঙ, শঙ্কু এবং ঘনকের তলের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে।

নিরেট লম্ব বৃত্তাকার চোঙ (যেমন- পাইপ, কৌটো বা রোলার)-এর একটি বক্রতল এবং দুটি সমতল থাকে।