সমতল ও বক্রতল চেনার উপায়:
- যে তলের উপর দিয়ে হাত বোলালে হাত উঁচু-নীচু হয় না, সোজাসুজি চলে যায়, তাকে সমতল (Flat Surface) বলে। যেমন: বইয়ের পাতা, মেঝের তল।
- যে তলে হাত বোলালে হাত বেঁকে যায় বা গোলাকার পথে ঘোরে, তাকে বক্রতল (Curved Surface) বলে। যেমন: বলের তল, বোতলের পাশের গোলাকার অংশ।
1
চতুস্তলক ও অর্ধগোলকের সমতল খাতায় রেখে চারদিকে পেনসিল দিয়ে এঁকে জ্যামিতিক কী আকার দেখি ও লিখি।
সমাধান:
- চতুস্তলকের যেকোনো একটি সমতল (তল) খাতায় রেখে চারদিকে পেনসিল দিয়ে আঁকলে একটি ত্রিভুজ বা ত্রিভুজাকার চিত্র পাব।
- অর্ধগোলকের সমতলটি (কাটা অংশটি) খাতায় রেখে চারদিকে পেনসিল দিয়ে আঁকলে একটি বৃত্ত বা বৃত্তাকার চিত্র পাব।
2
আমার জিনিসের কোথায় কোথায় সমতল ও বক্রতল আছে বুঝি ও লেখার চেষ্টা করি —
সমাধান:
আমার বিস্কুটের কৌটোর উপরের তল
সমতল
আমার বিস্কুটের কৌটোর পাশের তল
বক্রতল
আমার বইয়ের উপরের তল
সমতল
আমার বাড়ির মেঝের তল
সমতল
আমার খেলার বলের উপরের তল
বক্রতল
আমার খাবার জলের বোতলের পাশের তল
বক্রতল
আমার ক্লাসে আমার বসার বেঞ্চের উপরের তল
সমতল
Sponsored Links