Madhyamik History Chapter 5 Mock Test (Set 5)

WBBSE মাধ্যমিক ইতিহাস পঞ্চম অধ্যায় "বিকল্প চিন্তা ও উদ্যোগ: বৈশিষ্ট্য ও পর্যালোচনা"-এর ওপর পঞ্চম মক টেস্ট সেট। এতে রয়েছে ৩০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন। আপনার মাধ্যমিক ২০২৭ পরীক্ষার প্রস্তুতি যাচাই করতে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিন।

Score: 0 / 30 (0/30)
Question 1 of 30
1. বর্ণপরিচয় গ্রন্থের রচয়িতা কে?
ব্যাখ্যা: বর্ণপরিচয় গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
Question 2 of 30
2. বর্ণপরিচয় গ্রন্থের প্রথম ভাগ কবে প্রকাশিত হয়?
ব্যাখ্যা: ১৮৫৫ সালে বর্ণপরিচয় গ্রন্থের প্রথম ভাগ প্রকাশিত হয়।
Question 3 of 30
3. শিশুশিক্ষা গ্রন্থের রচয়িতা কে?
ব্যাখ্যা: শিশুশিক্ষা গ্রন্থের রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার।
Question 4 of 30
4. উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কোন প্রকাশনা সংস্থা খোলেন?
ব্যাখ্যা: উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ১৮৯৫ সালে ইউ রায় অ্যান্ড সন্স প্রকাশনা সংস্থা খোলেন।
Question 5 of 30
5. হাফটোন ব্লক তৈরির পথিকৃৎ কে?
ব্যাখ্যা: হাফটোন ব্লকের পথিকৃৎ ছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
Question 6 of 30
6. সন্দেশ পত্রিকা কবে প্রকাশিত হয়?
ব্যাখ্যা: ১৯১৩ সালে সন্দেশ পত্রিকা প্রকাশিত হয়।
Question 7 of 30
7. রাধানাথ শিকদার কী পরিমাপ করেন?
ব্যাখ্যা: রাধানাথ শিকদার হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা পরিমাপ করেন।
Question 8 of 30
8. ভারতবর্ষীয় বিজ্ঞান সভা কবে প্রতিষ্ঠিত হয়?
ব্যাখ্যা: ১৮৭৬ সালে ভারতবর্ষীয় বিজ্ঞান সভা প্রতিষ্ঠিত হয়।
Question 9 of 30
9. ভারতবর্ষীয় বিজ্ঞান সভা কে প্রতিষ্ঠা করেন?
ব্যাখ্যা: ডা. মহেন্দ্রলাল সরকার ভারতবর্ষীয় বিজ্ঞান সভা প্রতিষ্ঠা করেন।
Question 10 of 30
10. মাইক্রোওয়েভ নিয়ে গবেষণা কে করেন?
ব্যাখ্যা: জগদীশচন্দ্র বসু মাইক্রোওয়েভ নিয়ে গবেষণা করেন।
Question 11 of 30
11. বেঙ্গল কেমিক্যাল কে প্রতিষ্ঠা করেন?
ব্যাখ্যা: ১৯০১ সালে প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন।
Question 12 of 30
12. History of Hindu Chemistry গ্রন্থের রচয়িতা কে?
ব্যাখ্যা: History of Hindu Chemistry গ্রন্থের রচয়িতা প্রফুল্লচন্দ্র রায়।
Question 13 of 30
13. কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কলেজ কবে স্থাপিত হয়?
ব্যাখ্যা: ১৯১৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান কলেজ স্থাপিত হয়।
Question 14 of 30
14. বসুবিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন?
ব্যাখ্যা: ১৯১৭ সালে জগদীশচন্দ্র বসু বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন।
Question 15 of 30
15. ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন কবে প্রতিষ্ঠিত হয়?
ব্যাখ্যা: ১৯০৬ সালের ১১ মার্চ ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন প্রতিষ্ঠিত হয়।
Question 16 of 30
16. বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ কে?
ব্যাখ্যা: বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ।
Question 17 of 30
17. বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউটের প্রথম অধ্যক্ষ কে?
ব্যাখ্যা: বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু।
Question 18 of 30
18. শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম কবে স্থাপিত হয়?
ব্যাখ্যা: ১৯০১ সালে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম স্থাপিত হয়।
Question 19 of 30
19. বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়?
ব্যাখ্যা: ১৯২১ সালের ২৩ ডিসেম্বর বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়।
Question 20 of 30
20. শ্রীনিকেতন কে প্রতিষ্ঠা করেন?
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন।
Question 21 of 30
21. শিক্ষার হেরফের প্রবন্ধের রচয়িতা কে?
ব্যাখ্যা: শিক্ষার হেরফের প্রবন্ধের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
Question 22 of 30
22. ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?
ব্যাখ্যা: ১৯০২ সালে সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন।
Question 23 of 30
23. যাদবপুর বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
ব্যাখ্যা: ১৯৫৬ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
Question 24 of 30
24. বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় স্থাপিত হয়?
ব্যাখ্যা: বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ হাওড়ার শিবপুরে স্থাপিত হয়।
Question 25 of 30
25. বিশ্বের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি?
ব্যাখ্যা: ৮৬৮ খ্রিস্টাব্দে চিনে ছাপা হীরক সূত্র বিশ্বের প্রথম মুদ্রিত গ্রন্থ।
Question 26 of 30
26. বেঙ্গল গেজেট কে প্রকাশ করেন?
ব্যাখ্যা: ১৭৮০ সালে জেমস অগস্টাস হিকি বেঙ্গল গেজেট প্রকাশ করেন।
Question 27 of 30
27. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?
ব্যাখ্যা: ১৮১৮ সালে প্রকাশিত দিগদর্শন বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র।
Question 28 of 30
28. প্রথম বাঙালি সাংবাদিক, মুদ্রাকর ও প্রকাশক কে?
ব্যাখ্যা: গঙ্গাকিশোর ভট্টাচার্য প্রথম বাঙালি সাংবাদিক, মুদ্রাকর ও প্রকাশক।
Question 29 of 30
29. বাংলায় ক্যাক্সটন কাকে বলা হয়?
ব্যাখ্যা: চার্লস উইলকিন্সকে বাংলায় ক্যাক্সটন বলা হয়।
Question 30 of 30
30. A Grammer of the Bengali Language গ্রন্থের রচয়িতা কে?
ব্যাখ্যা: A Grammer of the Bengali Language গ্রন্থের রচয়িতা নাথানিয়েল ব্রাসি হালহেড।

🎉 পরীক্ষা সম্পন্ন হয়েছে!

Madhyamik History Chapter 5 (Set 5) মক টেস্টে আপনার অর্জিত ফলাফল:

0/30

চমৎকার প্রচেষ্টা!

📋 সকল সেট দেখুন