Madhyamik History Chapter 2 Mock Test (Set 2)

WBBSE মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় "সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা"-এর ওপর দ্বিতীয় মক টেস্ট সেট। এতে রয়েছে ৩০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন। আপনার মাধ্যমিক ২০২৭ পরীক্ষার প্রস্তুতি যাচাই করতে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিন।

Score: 0 / 30 (0/30)
Question 1 of 30
1. হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটি কার লেখা?
ব্যাখ্যা: কালীপ্রসন্ন সিংহ ছদ্মনামে হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটি রচনা করেন।
Question 2 of 30
2. নীলদর্পণ নাটক কে রচনা করেন?
ব্যাখ্যা: ১৮৬০ খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক রচনা করেন।
Question 3 of 30
3. নীলদর্পণ নাটকটি কোন ভাষায় ইংরেজিতে অনুবাদ করেন?
ব্যাখ্যা: রেভারেন্ড জেমস লং নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন।
Question 4 of 30
4. গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ব্যাখ্যা: গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন কাঙাল হরিনাথ মজুমদার।
Question 5 of 30
5. কাঙাল হরিনাথ কোন নামে বাউলসংগীত রচনা করতেন?
ব্যাখ্যা: কাঙাল হরিনাথ কাঙাল ফিকিরচাঁদ নামে বাউলসংগীত রচনা করতেন।
Question 6 of 30
6. ১৭৮১ খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন?
ব্যাখ্যা: ১৭৮১ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
Question 7 of 30
7. ১৭৮৪ খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেন?
ব্যাখ্যা: ১৭৮৪ খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন।
Question 8 of 30
8. ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয়?
ব্যাখ্যা: ১৮০০ খ্রিস্টাব্দের নভেম্বরে লর্ড ওয়েলেসলির সময়ে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়।
Question 9 of 30
9. ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইনে শিক্ষার জন্য কত টাকা বরাদ্দ করা হয়?
ব্যাখ্যা: ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইনে এক লক্ষ টাকা বরাদ্দ করা হয়।
Question 10 of 30
10. মেকলে ভারতে ইংরেজি শিক্ষার পক্ষে সরকারি ঘোষণা কবে জানান?
ব্যাখ্যা: ১৮৩৫ খ্রিস্টাব্দের ২ ফেব্রুয়ারি মেকলে ইংরেজি শিক্ষার পক্ষে সরকারি ঘোষণা জানান।
Question 11 of 30
11. উডের ডেসপ্যাচ কবে ঘোষিত হয়?
ব্যাখ্যা: ১৮৫৪ খ্রিস্টাব্দে চার্লস উডের উদ্যোগে উডের ডেসপ্যাচ ঘোষিত হয়।
Question 12 of 30
12. এদেশের প্রথম বালিকা বিদ্যালয় কোথায় স্থাপিত হয়?
ব্যাখ্যা: ১৮৪৭ খ্রিস্টাব্দে ২৪ পরগনা জেলার বারাসতে এদেশের প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়।
Question 13 of 30
13. বারাসত বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কারা?
ব্যাখ্যা: ১৮৪৭ খ্রিস্টাব্দে বারাসতে কালীকৃষ্ণ মিত্র ও প্যারীচরণ সরকারের উদ্যোগে বালিকা বিদ্যালয় স্থাপিত হয়।
Question 14 of 30
14. কলকাতায় বালিকা বিদ্যালয় কবে স্থাপিত হয়?
ব্যাখ্যা: ১৮৪৯ খ্রিস্টাব্দের ৭ মে কলকাতায় বালিকা বিদ্যালয় (বর্তমান বেথুন স্কুল) স্থাপিত হয়।
Question 15 of 30
15. কলকাতা বালিকা বিদ্যালয় কে স্থাপন করেন?
ব্যাখ্যা: ১৮৪৯ খ্রিস্টাব্দে জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটন কলকাতায় বালিকা বিদ্যালয় স্থাপন করেন।
Question 16 of 30
16. সতীদাহপ্রথা কবে নিষিদ্ধ ঘোষণা করা হয়?
ব্যাখ্যা: ১৮২৯ খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন।
Question 17 of 30
17. সতীদাহ প্রথা নিষিদ্ধে কার প্রধান ভূমিকা ছিল?
ব্যাখ্যা: সতীদাহ প্রথা নিষিদ্ধে রামমোহন রায়ের প্রধান ভূমিকা ছিল।
Question 18 of 30
18. নব্যবঙ্গ গোষ্ঠীর প্রাণপুরুষ কে ছিলেন?
ব্যাখ্যা: হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন নব্যবঙ্গ গোষ্ঠীর প্রাণপুরুষ।
Question 19 of 30
19. ডিরোজিও কোন কলেজের অধ্যাপক ছিলেন?
ব্যাখ্যা: ডিরোজিও কলকাতার হিন্দু কলেজের তরুণ অধ্যাপক ছিলেন।
Question 20 of 30
20. বিধবাবিবাহ আইন কবে সিদ্ধ হয়?
ব্যাখ্যা: ১৮৫৬ খ্রিস্টাব্দের ২৬ জুলাই বিধবাবিবাহ আইন সিদ্ধ হয়।
Question 21 of 30
21. বিধবাবিবাহ আইন প্রচলনে কার প্রধান অবদান ছিল?
ব্যাখ্যা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবাবিবাহ আইন সিদ্ধ হয়।
Question 22 of 30
22. কেশবচন্দ্র সেন কবে ভারতীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন?
ব্যাখ্যা: ১৮৬৬ খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন ভারতীয় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন।
Question 23 of 30
23. রামমোহন রায় কবে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন?
ব্যাখ্যা: ১৮২৮ খ্রিস্টাব্দে রামমোহন রায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন।
Question 24 of 30
24. ব্রাহ্মসভার প্রথম সচিব কে ছিলেন?
ব্যাখ্যা: ব্রাহ্মসভার প্রথম সচিব ছিলেন তাড়াচাঁদ চক্রবর্তী।
Question 25 of 30
25. তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন?
ব্যাখ্যা: ১৮৩৯ খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন।
Question 26 of 30
26. তত্ত্ববোধিনী পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়?
ব্যাখ্যা: ১৮৪৩ খ্রিস্টাব্দে তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
Question 27 of 30
27. তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
ব্যাখ্যা: তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত।
Question 28 of 30
28. রামমোহন রায় কবে মৃত্যুবরণ করেন?
ব্যাখ্যা: ১৮৩৩ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ব্রিস্টলে রামমোহন রায় মৃত্যুবরণ করেন।
Question 29 of 30
29. রামমোহন রায় কোন দেশে মৃত্যুবরণ করেন?
ব্যাখ্যা: ইংল্যান্ডের ব্রিস্টলে রামমোহন রায় মৃত্যুবরণ করেন।
Question 30 of 30
30. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে মৃত্যুবরণ করেন?
ব্যাখ্যা: ১৮৯১ খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মৃত্যুবরণ করেন।
Question 31 of 30
31. কেশবচন্দ্র সেন কবে মৃত্যুবরণ করেন?
ব্যাখ্যা: ১৮৮৪ খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন মৃত্যুবরণ করেন।
Question 32 of 30
32. ডিরোজিও কবে মৃত্যুবরণ করেন?
ব্যাখ্যা: ১৮৩১ খ্রিস্টাব্দে মাত্র ২২ বছর বয়সে ডিরোজিও মৃত্যুবরণ করেন।

🎉 পরীক্ষা সম্পন্ন হয়েছে!

Madhyamik History Chapter 2 (Set 2) মক টেস্টে আপনার অর্জিত ফলাফল:

0/30

চমৎকার প্রচেষ্টা!

📋 সকল সেট দেখুন