Madhyamik History Chapter 2 Mock Test (Set 1)

WBBSE মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় "সংস্কার: বৈশিষ্ট্য ও পর্যালোচনা"-এর ওপর প্রথম মক টেস্ট সেট। এতে রয়েছে ৩০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন। আপনার মাধ্যমিক ২০২৭ পরীক্ষার প্রস্তুতি যাচাই করতে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিন।

Score: 0 / 30 (0/30)
Question 1 of 30
1. ১৮২৯ খ্রিস্টাব্দের জুন মাসে কোন পত্রিকায় প্রথম 'মধ্যবিত্ত শ্রেণি' কথাটির উল্লেখ করা হয়?
ব্যাখ্যা: ১৮২৯ খ্রিস্টাব্দের জুন মাসে 'বঙ্গদূত' পত্রিকায় প্রথম 'মধ্যবিত্ত শ্রেণি' কথাটির উল্লেখ করা হয়। শিক্ষিত পেশাদারি মানুষ মধ্যবিত্ত তথা ভদ্রলোক নামে পরিচিত হয়।
Question 2 of 30
2. ১৮১৮ খ্রিস্টাব্দে বাংলা ভাষায় রচিত প্রথম সাময়িকপত্র কোনটি?
ব্যাখ্যা: সাময়িকপত্র ও সংবাদপত্রের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হল ১৮১৮ খ্রিস্টাব্দে বাংলা ভাষায় রচিত 'সমাচার দর্পণ'।
Question 3 of 30
3. 'কলকাতা কমলালয়' গ্রন্থের রচয়িতা কে?
ব্যাখ্যা: ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় 'কলকাতা কমলালয়' গ্রন্থে কলকাতার বিত্তশালী সম্প্রদায়ের কথা তুলে ধরেছেন।
Question 4 of 30
4. ইংরেজি ভাষায় ভারতীয় উদ্যোগে প্রথম সাময়িকপত্র কোনটি?
ব্যাখ্যা: ইংরেজি ভাষায় ভারতীয় উদ্যোগে প্রথম সাময়িকপত্র ছিল প্রসন্নকুমার ঠাকুর সম্পাদিত 'রিফরমার' (Reformer)।
Question 5 of 30
5. নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যরা হিন্দুসমাজের কুসংস্কারের বিরুদ্ধে কোন পত্রিকা প্রকাশ করেন?
ব্যাখ্যা: নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যরা ইংরেজিতে 'এনকয়েরার' ও বাংলায় 'জ্ঞানান্বেষণ' পত্রিকা প্রকাশ করেন। জ্ঞানান্বেষণ পত্রিকা হিন্দুসমাজের কুসংস্কারের বিরুদ্ধে সরব হয়।
Question 6 of 30
6. বিধবাবিবাহের স্বপক্ষে প্রথম অভিমত ব্যক্ত হয় কোন পত্রিকায়?
ব্যাখ্যা: ১৮৪২ খ্রিস্টাব্দে 'বেঙ্গল স্পেকটেটর' নামে পত্রিকা প্রকাশিত হয়। এখানেই বিধবাবিবাহের স্বপক্ষে প্রথম অভিমত ব্যক্ত হয়।
Question 7 of 30
7. উমেশচন্দ্র দত্ত সম্পাদিত 'বামাবোধিনী পত্রিকা' কবে প্রথম প্রকাশিত হয়?
ব্যাখ্যা: ১২৭০ বঙ্গাব্দের ভাদ্র মাসে (আগস্ট ১৮৬৩ খ্রি.) মজিলপুর নিবাসী উমেশচন্দ্র দত্তের সম্পাদনায় 'বামাবোধিনী পত্রিকা' নামে একটি মাসিক পত্রিকা বের হয়।
Question 8 of 30
8. বামাবোধিনী পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ সংকলিত করে কোন পুস্তক বের হয়?
ব্যাখ্যা: বামাবোধিনী পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ সংকলিত করে 'নারীশিক্ষা' নামে দুটি পুস্তক বের হয়।
Question 9 of 30
9. ১৮৫৩ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপত্র হিসেবে কোন পত্রিকা প্রকাশিত হয়?
ব্যাখ্যা: ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপত্র হিসেবে ১৮৫৩ খ্রিস্টাব্দে 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকা প্রকাশিত হয়।
Question 10 of 30
10. 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকার সম্পাদনায় কে নির্ভীক সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন?
ব্যাখ্যা: হিন্দু প্যাট্রিয়ট জনমত প্রসারের হাতিয়ারে পরিণত হল হরিশচন্দ্র মুখার্জির (১৮২৪-১৮৬১ খ্রিস্টাব্দ) বলিষ্ঠ সম্পাদনায়।
Question 11 of 30
11. বাংলার গভর্নর রিচার্ড টেম্পল কাকে 'মহারানির বিরোধী পক্ষ' বলতে দ্বিধা করেননি?
ব্যাখ্যা: ১৮৬২ সালে কৃষ্ণদাস পাল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হন। বাংলার গভর্নর রিচার্ড টেম্পল কৃষ্ণদাসের বলিষ্ঠ সাংবাদিকতার জন্য তাঁকে 'মহারানির বিরোধী পক্ষ' বলতে দ্বিধা করেননি।
Question 12 of 30
12. 'হুতোম প্যাঁচার নকশা' গ্রন্থটি কে ছদ্মনামে রচনা করেন?
ব্যাখ্যা: কলকাতার জোড়াসাঁকোর দেওয়ান বিত্তশালী সিংহ পরিবারের সন্তান কালীপ্রসন্ন সিংহ (১৮৪০-১৮৭০ খ্রি.) ছদ্মনামে 'হুতোম প্যাঁচার নকশা' গ্রন্থটি রচনা করেন।
Question 13 of 30
13. 'বিদ্যোৎসাহিনী সভা' কে প্রতিষ্ঠা করেন?
ব্যাখ্যা: কালীপ্রসন্ন সিংহ কিশোর বয়সেই বিদ্যোৎসাহিনী সভা প্রতিষ্ঠা করে বাংলা সাহিত্যের প্রসারে উৎসাহ জোগান।
Question 14 of 30
14. নীলকরদের অত্যাচারের কাহিনি মর্মস্পর্শী ভাষায় তুলে ধরে ১৮৬০ খ্রিস্টাব্দে 'নীলদর্পণ' নাটক কে রচনা করেন?
ব্যাখ্যা: নাট্যকার দীনবন্ধু মিত্র (১৮৩০-১৮৭৩ খ্রি.) ১৮৬০ খ্রিস্টাব্দে 'নীলদর্পণ' নাটক রচনা করেন। এই নাটকে তিনি নীলকরদের অত্যাচারের কাহিনি মর্মস্পর্শী ভাষায় তুলে ধরেন।
Question 15 of 30
15. 'গ্রামবার্তা প্রকাশিকা' পত্রিকাটির সম্পাদক কে ছিলেন?
ব্যাখ্যা: 'গ্রামবার্তা প্রকাশিকা' প্রথমে ১৮৬৩ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে মাসিক পত্রিকা রূপে নদিয়ার পূর্বতন পাবনা জেলার কুমারখালি গ্রাম থেকে প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন 'কাঙাল' নামে সম্বোধিত হরিনাথ মজুমদার।
Question 16 of 30
16. কাঙাল হরিনাথ কার প্রভাবে বাউলসংগীত রচনা করেছিলেন?
ব্যাখ্যা: হরিনাথ যে অঞ্চলের মানুষ সেখানেই লালন ফকিরের কীর্তিভূমি। তাই লালনের প্রভাবে কাঙাল হরিনাথ 'কাঙাল ফিকিরচাঁদ' নামে বাউলসংগীত রচনা করেছিলেন।
Question 17 of 30
17. ১৭৮১ খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন?
ব্যাখ্যা: গভর্নর-জেনারেল ওয়ারেন হেস্টিংসের শাসনকালে ১৭৮১ খ্রিস্টাব্দে আরবি ও ফারসি শিক্ষার কেন্দ্র হিসেবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়।
Question 18 of 30
18. ১৭৮৪ খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেন?
ব্যাখ্যা: ১৭৮৪ খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্টের বিচারপতি উইলিয়াম জোন্স 'এশিয়াটিক সোসাইটি' স্থাপন করেন।
Question 19 of 30
19. ১৮০০ খ্রিস্টাব্দের নভেম্বরে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কার সময়ে স্থাপিত হয়?
ব্যাখ্যা: লর্ড ওয়েলেসলির সময়ে ১৮০০ খ্রিস্টাব্দের নভেম্বরে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়।
Question 20 of 30
20. ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইনে পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞানের ক্ষেত্রে ভারতীয়দের শিক্ষিত করার উদ্দেশ্যে কত টাকা বরাদ্দ করা হয়?
ব্যাখ্যা: ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইনে পাশ্চাত্য জ্ঞানবিজ্ঞানের ক্ষেত্রে ভারতীয়দের শিক্ষিত করার উদ্দেশ্যে এক লক্ষ টাকা বরাদ্দ করা হয়।
Question 21 of 30
21. মেকলে তাঁর প্রতিবেদনে ভারতে ইংরেজি শিক্ষার পক্ষে সরকারি ঘোষণা কবে জানান?
ব্যাখ্যা: ১৮৩৫ খ্রিস্টাব্দের ২ ফেব্রুয়ারি মেকলে তাঁর প্রতিবেদনে ভারতে ইংরেজি শিক্ষার পক্ষে সরকারি ঘোষণা জানালেন।
Question 22 of 30
22. কলকাতার রক্ষণশীল হিন্দুসমাজের শীর্ষনেতা কে ছিলেন, যিনি কলকাতা স্কুলবুক সোসাইটি ও হিন্দু কলেজ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন?
ব্যাখ্যা: রাধাকান্ত দেব ছিলেন কলকাতার রক্ষণশীল হিন্দুসমাজের শীর্ষনেতা। কিন্তু ইংরেজি শিক্ষাপ্রসারে তিনি 'কলকাতা স্কুলবুক সোসাইটির' সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন এবং হিন্দু কলেজের পরিচালকমন্ডলীর সদস্য ছিলেন।
Question 23 of 30
23. কলকাতায় বালিকা বিদ্যালয় (বর্তমান বেথুন স্কুল) কে স্থাপন করেন?
ব্যাখ্যা: ১৮৪৯ খ্রিস্টাব্দের ৭ মে কলকাতায় বালিকা বিদ্যালয় স্থাপনের জন্য বিটন (জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বিটন) সাহেব ভারতবাসীর কাছে স্মরণীয় হয়ে আছেন।
Question 24 of 30
24. ১৮৩৫ সালে কলকাতায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর সর্বপ্রথম কে শব ব্যবচ্ছেদ করেন?
ব্যাখ্যা: ১৮৩৬ খিস্টাব্দে মধুসূদন গুপ্ত সর্বপ্রথম শব ব্যবচ্ছেদ করেন। এই ঘটনা কলকাতায় আলোড়ন সৃষ্টি করেছিল।
Question 25 of 30
25. কার উদ্যোগে ভারতে শিক্ষাব্যবস্থার কাঠামো ঢেলে সাজার পরিকল্পনা হিসেবে ১৮৫৪ খ্রিস্টাব্দে 'উডের ডেসপ্যাচ' ঘোষিত হয়?
ব্যাখ্যা: ইংল্যান্ডে কোম্পানির বোর্ড অব কনট্রোলের সভাপতি চার্লস উডের উদ্যোগে ভারতে শিক্ষাব্যবস্থার কাঠামো ঢেলে সাজার পরিকল্পনা ঘোষিত হয় (১৮৫৪ খ্রি.)। এই ঘোষণা উডের ডেসপ্যাচ নামে পরিচিত।
Question 26 of 30
26. এদেশের প্রথম বালিকা বিদ্যালয় কোথায় স্থাপিত হয়?
ব্যাখ্যা: ১৮৪৭ খ্রিস্টাব্দে ২৪ পরগনা জেলার বারাসতে কালীকৃষ্ণ মিত্র ও প্যারীচরণ সরকারের উদ্যোগে বালিকা বিদ্যালয় স্থাপিত হয়। এই বিদ্যালয়টিই ছিল এদেশের প্রথম বালিকা বিদ্যালয়।
Question 27 of 30
27. সতীদাহপ্রথা কবে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়?
ব্যাখ্যা: রামমোহনের সক্রিয় সমর্থন ও সহযোগিতায় গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক সরকারিভাবে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন (১৮২৯ খ্রিস্টাব্দের ১৭নং নির্দেশ)।
Question 28 of 30
28. 'নব্যবঙ্গ গোষ্ঠী' বা Young Bengal আন্দোলনের প্রাণপুরুষ কে ছিলেন?
ব্যাখ্যা: কলকাতার হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও (১৮০৯-১৮৩১ খ্রি.) ছিলেন এই উগ্র সংস্কারপন্থী 'নব্যবঙ্গ গোষ্ঠী'র প্রাণপুরুষ।
Question 29 of 30
29. বিধবাবিবাহ আইন কবে সিদ্ধ হয়?
ব্যাখ্যা: রক্ষণশীল হিন্দুনেতাদের প্রবল বিরোধিতা সত্ত্বেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় ১৮৫৬ খ্রিস্টাব্দের ২৬ জুলাই বিধবাবিবাহ আইন সিদ্ধ হয়।
Question 30 of 30
30. কেশবচন্দ্র সেন কবে 'ভারতীয় ব্রাহ্মসমাজ' প্রতিষ্ঠা করেন?
ব্যাখ্যা: সমাজসংস্কারের প্রতি কেশবচন্দ্র ও তাঁর অনুগামীদের আগ্রহ প্রাচীনপন্থী ব্রাহ্মদের মনে বিদ্বেষ সৃষ্টি করে। কেশবচন্দ্র ১৮৬৬ খ্রিস্টাব্দে 'ভারতীয় ব্রাহ্ম সমাজ' প্রতিষ্ঠা করেন।

🎉 পরীক্ষা সম্পন্ন হয়েছে!

Madhyamik History Chapter 2 (Set 1) মক টেস্টে আপনার অর্জিত ফলাফল:

0/30

চমৎকার প্রচেষ্টা!

📋 সকল সেট দেখুন