Madhyamik History Chapter 1 Mock Test (Set 1)
WBBSE মাধ্যমিক ইতিহাস প্রথম অধ্যায় "ইতিহাসের ধারণা (Idea of History)"-এর ওপর প্রথম মক টেস্ট সেট। এতে রয়েছে ৩০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন। আপনার মাধ্যমিক ২০২৭ পরীক্ষার প্রস্তুতি যাচাই করতে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিন।
Question 1 of 30
1. আধুনিক ইতিহাসচর্চায় 'নতুন সামাজিক ইতিহাস' চর্চার সূত্রপাত কবে হয়?
ব্যাখ্যা: ১৯৬০-এর দশকে ব্রিটেন, জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিহাস-চর্চায় এই প্রবণতা প্রকট হয়ে ওঠে এবং নতুন সামাজিক ইতিহাস জনপ্রিয় হয়ে ওঠে।
Question 2 of 30
2. ফ্রান্সে মার্ক ব্লখ ও লুসিয়েন ফেভর কবে 'দ্য আনালস' (The Annales) পত্রিকা প্রকাশ করেন?
ব্যাখ্যা: বিশ শতকে ফ্রান্সে মার্ক ব্লখ ও লুসিয়েন ফেভর ১৯২৯ সালে 'দ্য আনালস' (The Annales) নামে একটি পত্রিকা প্রকাশ করে সামাজিক ইতিহাস রচনার দিকে গুরুত্ব দেন।
Question 3 of 30
3. ভারতের প্রথম ক্রিকেট ক্লাব 'ক্যালকাটা ক্রিকেট ক্লাব' কবে প্রতিষ্ঠিত হয়?
ব্যাখ্যা: ১৭৯২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ক্যালকাটা ক্রিকেট ক্লাব ছিল ভারতের প্রথম ক্রিকেট ক্লাব। ভারতে ঔপনিবেশিক শাসনকালে ব্রিটিশরা খেলার সূচনা করে।
Question 4 of 30
4. ১৮৭৪ খ্রিস্টাব্দে রচিত 'Short History of the English People' গ্রন্থটির রচয়িতা কে?
ব্যাখ্যা: ১৮৭৪ খ্রিস্টাব্দে জি আর গ্রিন রচিত 'Short History of the English People' গ্রন্থে সমাজের উঁচু তলার মানুষের কথা না ভেবে সাধারণ মানুষের জীবনের ছবি তুলে ধরা হয়েছিল।
Question 5 of 30
5. আধুনিক ইতিহাসে কোন খাদ্যপণ্য কীভাবে ইতিহাসের গতিকে প্রভাবিত করতে পারে তার প্রমাণ মেলে 'Sweetness and Power' গ্রন্থে। এই গ্রন্থের রচয়িতা কে?
ব্যাখ্যা: একটি খাদ্যপণ্য কীভাবে ইতিহাসের গতিকে প্রভাবিত করতে পারে তার প্রমাণ মেলে সিডনি মিনজ রচিত 'Sweetness and power : The place of Sugar in Modern History' গ্রন্থে।
Question 6 of 30
6. কে ইতিহাসবিদ্যাকে 'অন্যান্য বিদ্যাচর্চার জননী' বলে অভিহিত করেছেন?
ব্যাখ্যা: পরিবেশ, বিজ্ঞান, সমাজ সবকিছুই ইতিহাসের স্রোতধারায় বয়ে চলেছে। এই জন্যই প্রখ্যাত ঐতিহাসিক জি এম ট্রেভেলিয়ান ইতিহাসবিদ্যাকে অন্যান্য বিদ্যাচর্চার জননী বলে অভিহিত করেছেন।
Question 7 of 30
7. পরিবেশদূষণ নিয়ে লেখা বিখ্যাত গ্রন্থ 'সাইলেন্ট স্প্রিং' (Silent Spring) এর রচয়িতা কে?
ব্যাখ্যা: ১৯৬২ খ্রিস্টাব্দে প্রকাশিত মার্কিন পরিবেশবিদ রাচেল কারসন-এর বিখ্যাত গ্রন্থ 'সাইলেন্ট স্প্রিং'-এ দেখানো হয়েছে মশা-মাছি নিধনের জন্য ডিডিটি-র ব্যবহার কতটা ক্ষতিকর।
Question 8 of 30
8. 'দিস ফিসার্ড ল্যান্ডস' (This Fissured Land) গ্রন্থটি মূলত কোন বিষয়ের ইতিহাস নিয়ে লেখা?
ব্যাখ্যা: ভারতে পরিবেশ সমস্যার বিষয়ে লিখেছেন মাধব গ্যাডগিল ও রামচন্দ্র গুহ। তাঁদের গ্রন্থের নাম 'দিস ফিসার্ড ল্যান্ডস, অ্যান ইকোলজিক্যাল হিস্ট্রি অব ইন্ডিয়া'।
Question 9 of 30
9. ভারতে সরকারি নথিপত্র সংরক্ষণের প্রথা প্রথম কাদের আমলে প্রচলিত হয়?
ব্যাখ্যা: ভারতে সরকারি নথিপত্র সংরক্ষণের প্রথা প্রচলিত হয় মোগল আমলে। নথি সংরক্ষণ গৃহ মহাফেজখানা নামে পরিচিত ছিল।
Question 10 of 30
10. 'সত্তর বৎসর' কার অসম্পূর্ণ আত্মজীবনী?
ব্যাখ্যা: 'সত্তর বৎসর' গ্রন্থে বিপিনচন্দ্র পাল ১৮৫৮ খ্রিস্টাব্দ থেকে ১৮৮০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ের কথা তুলে ধরেছেন। এটি প্রথমে প্রবাসী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
Question 11 of 30
11. রবীন্দ্রনাথ ঠাকুরের 'জীবনস্মৃতি' গ্রন্থটি কবে প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়?
ব্যাখ্যা: রবীন্দ্রনাথের 'জীবনস্মৃতি' গ্রন্থটি প্রকাশিত হয় ১৩১৯ বঙ্গাব্দে (১৯১২ খ্রি.)। তখনো তিনি নোবেল পুরস্কার পাননি।
Question 12 of 30
12. বাঙালি জাতির মধ্যে বীরপূজার উদ্দেশ্যে মহাষ্টমীর দিনে 'বীরাষ্টমী ব্রত' ও 'প্রতাপাদিত্য উৎসব'-এর সূচনা কে করেছিলেন?
ব্যাখ্যা: সরলাদেবী বাঙালি জাতির মধ্যে বীরপূজার উদ্দেশ্যে মহাষ্টমীর দিনে 'বীরাষ্টমী ব্রত' পালনের ব্যবস্থা করেন এবং ১৯০৩ খ্রিস্টাব্দে তিনি প্রতাপাদিত্য উৎসব আয়োজন করেন।
Question 13 of 30
13. জওহরলাল নেহরু তাঁর কন্যা ইন্দিরাকে যে চিঠিগুলি লিখেছিলেন তার সংকলন গ্রন্থের নাম কী?
ব্যাখ্যা: জওহরলাল যখন ইন্দিরা দশ বছর বয়সের, সে সময় যে চিঠিগুলি লিখেছিলেন তা 'Letters From a Father to His Daughter' নামে প্রকাশিত হয়।
Question 14 of 30
14. 'বঙ্গদর্শন' পত্রিকা কবে প্রথম প্রকাশিত হয়?
ব্যাখ্যা: বঙ্গদর্শন সাহিত্যপত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয় ১৮৭২ খ্রিস্টাব্দে (বৈশাখ, ১২৭৯ বঙ্গাব্দ)।
Question 15 of 30
15. 'সোমপ্রকাশ' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ব্যাখ্যা: ১৮৫৮ খ্রিস্টাব্দের ১৫ নভেম্বর 'সোমপ্রকাশ' নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন বিদ্যাসাগরের বন্ধু দ্বারকানাথ বিদ্যাভূষণ।
Question 16 of 30
16. 'দি সেকেন্ড সেক্স' (The Second Sex) গ্রন্থের রচয়িতা কে?
ব্যাখ্যা: নারীবাদী আন্দোলনের ক্ষেত্রে ফরাসি চিন্তাবিদ সিমোন দ্য বোভেয়ার-এর অবদান অবিস্মরণীয়। তিনি 'দি সেকেন্ড সেক্স' (১৯৪৯ খ্রি.) গ্রন্থে নারীর পৃথক সত্তার কথা বলেছেন।
Question 17 of 30
17. পরিবেশ সংক্রান্ত 'Oecology' (ইকোলজি) শব্দটি ১৮৬৬ খ্রিস্টাব্দে কে প্রথম চয়ন করেন?
ব্যাখ্যা: উনিশ শতকে জার্মান জীববিজ্ঞানী এইচ পি হ্যাকেল ১৮৬৬ খ্রিস্টাব্দে প্রথম Oecologic শব্দটি চয়ন করেন, যা পরিবেশবিদ্যাকে জ্ঞানচর্চায় স্থান দেয়।
Question 18 of 30
18. 'History of the Hindu Chemistry' গ্রন্থের রচয়িতা কে?
ব্যাখ্যা: বিজ্ঞান, প্রযুক্তি ও জনস্বাস্থ্যের ইতিহাসের ক্ষেত্রে প্রাচীনকালে ভারতের ভূমিকা নিয়ে আচার্য প্রফুল্লচন্দ্র রায় 'History of the Hindu Chemistry' গ্রন্থে বিশদ আলোচনা করেছেন।
Question 19 of 30
19. 'বাঙালীর ইতিহাস' গ্রন্থটি কে রচনা করেন?
ব্যাখ্যা: নীহাররঞ্জন রায়ের 'বাঙালীর ইতিহাস' প্রাচীন বাংলার সমাজ ও সংস্কৃতির এক প্রামাণ্য গ্রন্থ, যা আঞ্চলিক ইতিহাস চর্চার অন্যতম নিদর্শন।
Question 20 of 30
20. আধুনিককালে ভারতের সামরিক ইতিহাস নিয়ে লেখা 'মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া' (Military History of India) গ্রন্থটি কার লেখা?
ব্যাখ্যা: আধুনিককালে ভারতের সামরিক ইতিহাস নিয়ে লিখেছেন যদুনাথ সরকার। ১৯৬০ খ্রিস্টাব্দে তাঁর এই গ্রন্থটি প্রকাশিত হয়।
Question 21 of 30
21. বিশ্বে সর্বপ্রথম ফটোগ্রাফি বা আলোকচিত্রের সূচনা কবে হয়?
ব্যাখ্যা: ১৮২৬ খ্রিস্টাব্দে ফ্রান্সে ক্যামেরা আবিষ্কৃত হলেও ইতিহাস অনুযায়ী ১৮৩৯ খ্রিস্টাব্দ থেকে ফটোগ্রাফির প্রচলন বা সূচনা শুরু হয়।
Question 22 of 30
22. বিপিনচন্দ্র পালের আত্মজীবনী 'সত্তর বৎসর' প্রথম কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল?
ব্যাখ্যা: বিপিনচন্দ্রের সময় ও জীবন নিয়ে আত্মকথা প্রথমে 'প্রবাসী' পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং ১৯৫৫ খ্রিস্টাব্দে গ্রন্থরূপে প্রকাশিত হয়।
Question 23 of 30
23. সরলাদেবী চৌধুরানি ভারতের মহিলা সংগঠন 'ভারত স্ত্রী মহামণ্ডল' কবে প্রতিষ্ঠা করেন?
ব্যাখ্যা: 'জীবনের ঝরাপাতা'য় সরলাদেবী ১৯১১ খ্রিস্টাব্দে ভারতের মহিলা সংগঠন 'ভারত স্ত্রী মহামণ্ডল' প্রতিষ্ঠার কথা উল্লেখ করেছেন।
Question 24 of 30
24. বাংলার কৃষকদের দুর্দশার কথা তুলে ধরতে 'বঙ্গদেশের কৃষক' প্রবন্ধটি কে লিখেছিলেন?
ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর 'বঙ্গদেশের কৃষক' নিবন্ধে গ্রামীণ সমাজের সাধারণ নিঃস্ব কৃষকদের দুর্দশার কথা ব্যক্ত করেছেন।
Question 25 of 30
25. ১৮৭৮ খ্রিস্টাব্দে কোন বড়লাট দেশীয় ভাষায় সংবাদপত্র আইন (Vernacular Press Act) পাস করেন, যার ফলে সোমপ্রকাশের প্রকাশ সাময়িক বন্ধ হয়?
ব্যাখ্যা: ১৮৭৮ সালে লর্ড লিটন দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলির স্বাধীনতা হরণ করেন। ফলে সোমপ্রকাশ রাজরোষে পড়ে এবং একবছর এর প্রকাশ স্থগিত থাকে।
Question 26 of 30
26. প্রাচীন ভারতের আঞ্চলিক ইতিহাসের প্রকৃষ্টতম দৃষ্টান্ত হলো কলহন রচিত গ্রন্থ-
ব্যাখ্যা: কলহন রচিত 'রাজতরঙ্গিণী' প্রাচীন ভারতের আঞ্চলিক ইতিহাসের প্রকৃষ্টতম দৃষ্টান্ত। এখান থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়।
Question 27 of 30
27. 'লক্ষ্মীর ভাণ্ডার' কে গঠন করেছিলেন?
ব্যাখ্যা: 'জীবনের ঝরাপাতা' গ্রন্থ থেকে জানা যায় যে স্বদেশি যুগে দেশীয় শিল্পের বিকাশে সরলাদেবী চৌধুরানি 'লক্ষ্মীর ভান্ডার' গঠন করেছিলেন।
Question 28 of 30
28. ঔপনিবেশিক শক্তিগুলির প্রাকৃতিক সম্পদ আহরণের সমালোচনা করে 'গ্রিন ইম্পিরিয়ালিজম' (Green Imperialism) গ্রন্থটির রচয়িতা কে?
ব্যাখ্যা: ঔপনিবেশিক শক্তিগুলি পদানত দেশ সমূহে প্রাকৃতিক সম্পদ আহরণে সচেষ্ট হয়। এমনই বক্তব্য তুলে ধরেছেন রিচার্ড গ্রোভ তাঁর 'গ্রিন ইম্পিরিয়ালিজম' গ্রন্থে।
Question 29 of 30
29. দ্বারকানাথ বিদ্যাভূষণ সম্পাদিত 'সোমপ্রকাশ' পত্রিকাটির প্রকাশ কালীন প্রকৃতি কীরূপ ছিল?
ব্যাখ্যা: ১৮৫৮ খ্রিস্টাব্দের ১৫ নভেম্বর 'সোমপ্রকাশ' নামে সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়। সমাজসংস্কার আন্দোলনে এই পত্রিকার বিশিষ্ট ভূমিকা ছিল।
Question 30 of 30
30. নতুন সামাজিক ইতিহাস চর্চায় কাদের কথা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে?
ব্যাখ্যা: বড়োমাপের ব্যক্তি বা রাজনীতি নয়, সমাজের প্রান্তিক স্তরের জনগণের আশা ও হতাশা, সুখ-দুঃখের কথা নতুন সামাজিক ইতিহাসে স্থান পেয়েছে।
🎉 পরীক্ষা সম্পন্ন হয়েছে!
Madhyamik History Chapter 1 (Set 1) মক টেস্টে আপনার অর্জিত ফলাফল:
0/30
চমৎকার প্রচেষ্টা!