Madhyamik Geography Chapter 4 Mock Test (Set 1)

WBBSE মাধ্যমিক ভূগোল চতুর্থ অধ্যায় "বর্জ্য ব্যবস্থাপনা (Waste Management)"-এর ওপর প্রথম মক টেস্ট সেট। এতে রয়েছে ৩০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন। আপনার মাধ্যমিক ২০২৭ পরীক্ষার প্রস্তুতি যাচাই করতে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিন।

Score: 0 / 30 (0/30)
Question 1 of 30
1. পার্থিব বৈশিষ্ট্য অনুযায়ী বর্জ্য পদার্থকে কয়টি ভাগে ভাগ করা যায়?
ব্যাখ্যা: পার্থিব বৈশিষ্ট্য অনুযায়ী বর্জ্য পদার্থকে তিন ভাগে ভাগ করা যায়। এগুলি হল- কঠিন (Solid), তরল (Liquid) এবং গ্যাসীয় (Gaseous) বর্জ্য।
Question 2 of 30
2. একটি শিল্প বর্জ্যের উদাহরণ হল-
ব্যাখ্যা: শিল্পাঞ্চল তথা নগরাঞ্চলগুলিতে গড়ে ওঠা বড়ো বড়ো কলকারখানাগুলি থেকে নির্গত নানান গ্যাসীয় বর্জ্য পদার্থ- বিষাক্ত ধোঁয়া, CO2, CFC, বিষাক্ত কণা প্রভৃতি শিল্প বর্জ্যের উদাহরণ।
Question 3 of 30
3. গ্যাসীয় বর্জ্যের প্রধান উৎস কোনটি?
ব্যাখ্যা: কলকারখানা থেকে নির্গত নানান SPM, বিষাক্ত ধোঁয়া, কার্বন মনোক্সাইড, বাতানুকূল যন্ত্র থেকে নির্গত CFC প্রভৃতি গ্যাসীয় বর্জ্য পদার্থের প্রধান উদাহরণ।
Question 4 of 30
4. কঠিন বর্জ্যগুলির মধ্যে যার পরিমাণ সর্বাধিক, সেটি হল-
ব্যাখ্যা: কঠিন বর্জ্যের উপস্থিতি পরিবেশে সবচেয়ে বেশি লক্ষ করা যায়। এর মধ্যে গৃহস্থালির জঞ্জাল, প্লাস্টিক, পেপার, পুরোনো অব্যবহার্য আসবাবপত্র, বাজারের আনাজপাতি প্রভৃতির পরিমাণ সর্বাধিক।
Question 5 of 30
5. সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে জীববৈচিত্র্য-
ব্যাখ্যা: পরিবেশের বিভিন্ন বাস্তুতন্ত্রগুলি পরিবেশদূষণের কবলে পড়ে তাদের ভারসাম্য হারাচ্ছে, ফলে পরিবেশের ক্ষুদ্র ক্ষুদ্র জীবগুলি লুপ্ত হয়ে যাচ্ছে এবং পরিবেশের জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে।
Question 6 of 30
6. কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয়-
ব্যাখ্যা: কম্পোস্টিং পদ্ধতিতে জৈব বর্জ্যগুলি (পশুপাখির মৃতদেহ, আনাজের খোসা, পচা শাকসবজি, মলমূত্র) গর্তে ফেলে মাটি চাপা দিলে বিয়োজিত হয়ে জৈব সার গঠন করে, যার পুষ্টিমাত্রা খুব বেশি।
Question 7 of 30
7. একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ হল-
ব্যাখ্যা: তেজস্ক্রিয় বর্জ্য হল উচ্চ তেজস্ক্রিয় ক্ষমতাসম্পন্ন পদার্থগুলির অবশিষ্টাংশ। যেমন- ইউরেনিয়াম, থোরিয়াম প্রভৃতি তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত বর্জ্য।
Question 8 of 30
8. বর্জ্য ব্যবস্থাপনার 4R পদ্ধতির অন্তর্গত নয় কোনটি?
ব্যাখ্যা: বর্জ্য ব্যবস্থাপনার 4R ধারণাটির অর্থ হল: Reduce (পরিমাণগত হ্রাস), Reuse (পুনর্ব্যবহার), Recycle (পুনর্নবীকরণ) এবং Refuse (প্রত্যাখ্যান)। Replace এর অন্তর্গত নয়।
Question 9 of 30
9. যেসব বর্জ্য জীবাণু দ্বারা বিয়োজিত না হয়ে অনন্তকাল ধরে একইভাবে প্রকৃতিতে পড়ে থাকে, তাদের কী বলে?
ব্যাখ্যা: যেসব বর্জ্য জীবাণু দ্বারা বিয়োজিত না হয়ে অনন্তকাল ধরে একইভাবে প্রকৃতিতে পড়ে থাকে, মাটিতে মেশে না, অদ্রবীভূত ও অবিশ্লেষ্য থাকে তাদের জৈব অভঙ্গুর বর্জ্য (Non-Biodegradable waste) বলে।
Question 10 of 30
10. প্লাস্টিকের বোতল বা ক্যান ভাঙতে বা বিয়োজিত হতে কত সময় লাগে?
ব্যাখ্যা: জৈব অভঙ্গুর বর্জ্যগুলি কখনোই সহজে বিয়োজিত হয় না। যেমন- প্লাস্টিকের ক্যান ভাঙতে সময় লাগে ১,০০০ বছর, অ্যালুমিনিয়ামের ক্যান ভাঙতে সময় লাগে ১০০ বছর।
Question 11 of 30
11. কোন যন্ত্রটি বায়ুদূষণ নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হয় এবং দূষিত পদার্থগুলিকে আলাদা করে দেয়?
ব্যাখ্যা: স্ক্রাবার (Scrubber) হল এমন একটি যন্ত্র যা বায়ুদূষণ নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হয়। এটি বিভিন্ন শিল্প বর্জ্য, পৌরসভার বর্জ্য এবং চিকিৎসা-সংক্রান্ত বর্জ্যকে পরিশোধিত করে দূষিত পদার্থকে আলাদা করে।
Question 12 of 30
12. চর্ম শিল্পাঞ্চল থেকে নির্গত পশুর দেহাবশেষ কোন ধরনের বর্জ্যের উদাহরণ?
ব্যাখ্যা: জৈব বর্জ্যগুলির উৎস প্রধানত বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ। চর্ম শিল্পাঞ্চলে প্রচুর জৈব বর্জ্য পাওয়া যায়। যেমন- বানতলা, ট্যাংরা প্রভৃতি অঞ্চল থেকে প্রাপ্ত পশুর দেহাবশেষ জৈব বর্জ্যের প্রত্যক্ষ উদাহরণ।
Question 13 of 30
13. ভাগীরথী-হুগলি নদীর তীরে অবস্থিত শিল্পাঞ্চলগুলি থেকে নির্গত বর্জ্য নদীর জলের ওপর কী প্রভাব ফেলছে?
ব্যাখ্যা: নদীর জল অনেক মানুষ পানীয় জল হিসেবে ব্যবহার করে। কিন্তু জলে বর্জ্যপদার্থ নিক্ষেপের ফলে অনেক বিষাক্ত রাসায়নিক জলের সাথে মিশে জল বিষাক্ত হয়ে যাচ্ছে ও জলবাহিত রোগের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।
Question 14 of 30
14. জৈব ভঙ্গুর বর্জ্য (Biodegradable waste) বিয়োজিত হয়ে কীসে পরিণত হয়?
ব্যাখ্যা: বিয়োজক অণুজীবরা পচনশীল বর্জ্য পদার্থকে বিয়োজিত করে। বিয়োজিত বস্তু সহজেই পচে যায় ও হিউমাস রূপে মাটিতে মিশে যায়।
Question 15 of 30
15. বিষক্রিয়তার তারতম্য অনুযায়ী বর্জ্য পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়?
ব্যাখ্যা: বিষক্রিয়তার তারতম্য অনুযায়ী বর্জ্য পদার্থকে দু-ভাগে ভাগ করা যায়, যথা: বিষাক্ত (Toxic) এবং বিষহীন (Non-toxic) বর্জ্য পদার্থ।
Question 16 of 30
16. কোন প্রক্রিয়ায় কঠিন জৈব বর্জ্য পদার্থগুলিকে খুব গভীরভাবে খনন করা জমির মধ্যে ফেলে মাটি চাপা দিয়ে দেওয়া হয়?
ব্যাখ্যা: জমি ভরাটকরণ (Land fill) পদ্ধতিতে বৃহদায়তন ফাঁকা জমিকে খুব গভীরভাবে খনন করা হয়। কঠিন জৈব বর্জ্য পদার্থগুলিকে এর মধ্যে ফেলে ভরাট করা হয় এবং সবশেষে আবার মাটি চাপা দিয়ে দেওয়া হয়।
Question 17 of 30
17. চিকিৎসা-সংক্রান্ত বর্জ্য (Biomedical Waste)-এর উদাহরণ কোনটি?
ব্যাখ্যা: হাসপাতাল বা নার্সিংহোম-সংলগ্ন জায়গায় পড়ে থাকা চিকিৎসা-সংক্রান্ত নানান বর্জ্য, যেমন-তুলো, গজ কাপড়, ব্যান্ডেজ, শল্যচিকিৎসার নানান ধাতব অংশবিশেষ, সিরিঞ্জ ইত্যাদি চিকিৎসা-সংক্রান্ত বর্জ্য।
Question 18 of 30
18. কলকারখানা বা যানবাহন থেকে নির্গত বিষাক্ত গ্যাস ও ধোঁয়া নিয়ন্ত্রণের জন্য কোন যন্ত্র ব্যবহার করা আবশ্যিক?
ব্যাখ্যা: বড়ো বড়ো শিল্পাঞ্চল ও কারখানার ধুলো ও ধোঁয়া নিয়ন্ত্রণের জন্য স্থির তড়িৎ অধঃক্ষেপক (Electrostatic Precipitator) এবং যানবাহনের বিষাক্ত গ্যাস ও ধোঁয়া নিয়ন্ত্রণের জন্য অনুঘটকীয় কনভার্টার (Catalytic Converter) ব্যবহার আবশ্যিক।
Question 19 of 30
19. কৃষিজমিতে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক বৃষ্টির জলে ধুয়ে পার্শ্ববর্তী জলাশয়ে মিশলে কী ঘটে?
ব্যাখ্যা: কৃষিজমিতে ব্যবহৃত রাসায়নিক সার অথবা কীটনাশক তথা পয়ঃপ্রণালী নির্গত তরল বর্জ্যগুলি, বৃষ্টি বা জলসেচের জল দ্বারা ধুয়ে গিয়ে পার্শ্ববর্তী নদীতে মিশে সেখানকার জলজ বাস্তুতন্ত্রকে ব্যাহত করে, একে জল ও মৃত্তিকা দূষণ বলে।
Question 20 of 30
20. কলকাতা শহরের বুকে অবস্থিত বিশেষ জলাধারগুলিতে সংগৃহীত পয়ঃপ্রণালী-নির্গত জলকে বিশুদ্ধিকরণের মাধ্যমে পুনরায় ব্যবহার করা কোন পদ্ধতির উদাহরণ?
ব্যাখ্যা: 'পুনর্নবীকরণ' (Recycle) বলতে বোঝায় বিশেষ বৈজ্ঞানিক উপায় অবলম্বন করে ব্যবহৃত দ্রব্যকে সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা। যেমন- পয়ঃপ্রণালী-নির্গত জলকে বিশুদ্ধিকরণের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জল হিসেবে ব্যবহার করা।
Question 21 of 30
21. পরিবেশের বিভিন্ন স্থানে জমিয়ে রাখা বর্জ্য পদার্থ থেকে নির্গত পচা দুর্গন্ধ মানবদেহে কোন রোগের সৃষ্টি করতে পারে?
ব্যাখ্যা: বর্জ্য পদার্থগুলিকে জমিয়ে রাখার ফলে তা থেকে যে পচা দুর্গন্ধ নির্গত হয়, তা বায়ুদূষণ ঘটায় এবং এটি মানুষের ক্ষেত্রে ফুসফুস ও অন্যান্য অঙ্গে পৌঁছে শ্বাসরোধ, বমি ইত্যাদি নানান সমস্যার সৃষ্টিকরে।
Question 22 of 30
22. বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের প্রধান ভূমিকা কী হতে পারে?
ব্যাখ্যা: বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের প্রধান ভূমিকা হলো পাড়ায়, বিদ্যালয়ে বা আবাসনে ছোটো নাটিকা বা সংলাপ পরিবেশন করে, সেমিনার করে জনসাধারণকে বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারে সচেতন (জনসচেতনতা) করে তোলা।
Question 23 of 30
23. কোন ধরনের বর্জ্য পদার্থ সাধারণত Biodegradable বা জৈবিকভাবে বিয়োজিত হয়?
ব্যাখ্যা: যেসব বর্জ্য পদার্থগুলির বিষক্রিয়তা নেই এবং যেগুলি পরিবেশের কোনোরকম ক্ষতিসাধন করে না তাদের বিষহীন বর্জ্য পদার্থ বলে। এই বিষহীন বর্জ্য পদার্থগুলি সাধারণত Biodegradable বা জৈবিকভাবে বিয়োজিত হয়।
Question 24 of 30
24. বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে "Refuse" বা প্রত্যাখ্যান বলতে কী বোঝায়?
ব্যাখ্যা: প্রত্যাখ্যান (Refuse) বলতে বোঝায় পরিবেশকে দূষণমুক্ত রাখতে কিছু দ্রব্যকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করতে হবে। যেমন: প্লাস্টিক, থার্মোকল প্রভৃতি।
Question 25 of 30
25. ভাগীরথী-হুগলি নদীতে ক্রমাগত বর্জ্য পদার্থ ফেলার ফলে নদীগর্ভ ভরাট হয়ে কীসের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে?
ব্যাখ্যা: ভাগীরথী-হুগলি নদীতে ক্রমাগত বর্জ্যপদার্থ ফেলার ফলে নদীবক্ষ ক্রমাগত ভরাট হয়ে ওঠায় বন্যার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে।
Question 26 of 30
26. কোন ধরনের বর্জ্য পদার্থগুলি অজীবজাত (Non-living origin)?
ব্যাখ্যা: জৈব অভঙ্গুর বর্জ্যগুলির অধিকাংশই জড় বস্তু অর্থাৎ অজীবজাত। এগুলি কখনোই বিয়োজিত হয় না; কঠিন বর্জ্য রূপে প্রকৃতিতে হাজার হাজার বছর ধরে অবিকৃতভাবে পড়ে থাকে।
Question 27 of 30
27. পৌরসভার বর্জ্য (Municipal Waste)-এর মধ্যে কোনগুলি অন্তর্ভুক্ত হতে পারে?
ব্যাখ্যা: পৌরসভার বর্জ্যপদার্থের মধ্যে গৃহস্থালি, শিল্পজাত কলকারখানার বর্জ্য থেকে শুরু করে হাসপাতাল ও চিকিৎসা-সংক্রান্ত নানান বর্জ্যপদার্থগুলির উপস্থিতি বিশেষভাবে উল্লেখযোগ্য।
Question 28 of 30
28. কৃষিজমিতে নদীর দূষিত জল সেচের জন্য ব্যবহার করা হলে কী ক্ষতি হতে পারে?
ব্যাখ্যা: কৃষিজমিতে নদীর দূষিত জল সেচের জন্য ব্যবহার করা হলে মাটির উর্বরতা বৃদ্ধিকারী বিভিন্ন ব্যাকটেরিয়া ও জীবাণু মারা যায় এবং কৃষির উৎপাদন হ্রাস পায়।
Question 29 of 30
29. কোন পদ্ধতিটি ভরাটকরণ (Land fill) পদ্ধতির মতো, যেখানে গর্ত করে জৈব বর্জ্য ফেলে মাটি চাপা দেওয়া হয়?
ব্যাখ্যা: কম্পোস্টিং পদ্ধতিটি খানিকটা ভরাটকরণ পদ্ধতির মতো। এই পদ্ধতিতেও একটি গর্তকে কিছু পরিমাণ জৈব বর্জ্য দ্বারা ভরাট করা হয় ও মাটি দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়, যা পরে জৈব সারে পরিণত হয়।
Question 30 of 30
30. বাতাসে ভাসমান বিষাক্ত ধোঁয়া, ধূলিকণা, লবণকণা প্রভৃতি আণুবীক্ষণিক পদার্থকে কী বলা হয়?
ব্যাখ্যা: ভাসমান কঠিন বস্তুকণা (Suspended particulate matter or SPM): বাতাসে ভাসমান বিষাক্ত ধোঁয়া, ধূলিকণা, লবণকণা প্রভৃতি পদার্থ যা আণুবীক্ষণিক।

🎉 পরীক্ষা সম্পন্ন হয়েছে!

Madhyamik Geography Chapter 4 (Set 1) মক টেস্টে আপনার অর্জিত ফলাফল:

0/30

চমৎকার প্রচেষ্টা!

📋 সকল সেট দেখুন