Madhyamik Geography Chapter 2 Mock Test (Set 2)
WBBSE মাধ্যমিক ভূগোল দ্বিতীয় অধ্যায় "বায়ুমণ্ডল (Atmosphere)"-এর ওপর দ্বিতীয় মক টেস্ট সেট। এতে রয়েছে ৩০টি অত্যন্ত গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন। আপনার মাধ্যমিক ২০২৭ পরীক্ষার প্রস্তুতি যাচাই করতে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিন।
Question 1 of 30
1. বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত?
ব্যাখ্যা: বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের মধ্যে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি (৭৮.০৮৪%) এবং অক্সিজেনের পরিমাণ প্রায় ২০.৯%।
Question 2 of 30
2. বায়ুমণ্ডলের কোন স্তরে উল্কাপিন্ড পুড়ে ছাই হয়ে যায়?
ব্যাখ্যা: ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮০ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত মেসোস্ফিয়ার স্তরে মহাকাশ থেকে ছুটে আসা উল্কা পুড়ে ছাই হয়ে যায়।
Question 3 of 30
3. বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুমণ্ডলের কোন স্তর থেকে?
ব্যাখ্যা: মেসোপজের পর প্রায় ৫০০ কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত আয়নোস্ফিয়ার স্তরের উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকে বলে ভূপৃষ্ঠে সৃষ্ট বেতারতরঙ্গগুলি এই স্তরে প্রতিহত হয়ে পৃথিবীতে ফিরে আসে।
Question 4 of 30
4. প্রতি ১ কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়?
ব্যাখ্যা: সাধারণত প্রতি ১ কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য ৬.৪০ সেলসিয়াস হারে বায়ুমণ্ডলের উষ্ণতা কমতে থাকে, একে "উষ্ণতা হ্রাসের গড়" (Lapse rate of temperature) বলে।
Question 5 of 30
5. পৃথিবীর অ্যালবেডোর (Albedo) পরিমাণ কত শতাংশ?
ব্যাখ্যা: সূর্য থেকে আসা ১০০% সৌরশক্তির মধ্যে ৩৪% শক্তি মেঘ, ধূলিকণা ও ভূপৃষ্ঠ দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায় এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করতে পারে না, একেই অ্যালবেডো (Albedo) বলে।
Question 6 of 30
6. বায়ুর চাপ মাপার একক কী?
ব্যাখ্যা: বায়ুর চাপ মাপার একক হল মিলিবার। মিলিবার হচ্ছে একটি বল (Force), যা প্রতি সেন্টিমিটারে ১,০০০ ডাইনের সমান। সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হল ১০১৩.২৫ মিলিবার।
Question 7 of 30
7. 'অশ্ব অক্ষাংশ' (Horse latitude) কোন বায়ুচাপ বলয়ে অবস্থিত?
ব্যাখ্যা: উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী ২৫°-৩৫° উত্তর অক্ষাংশের মধ্যবর্তী কর্কটীয় উচ্চচাপ বলয়ের বায়ু নিম্নমুখী হওয়ায় এর কোনো পার্শ্বপ্রবাহ থাকে না। এই অঞ্চলকে অশ্ব অক্ষাংশ বলা হয়।
Question 8 of 30
8. 'গর্জনশীল চল্লিশা' (Roaring Forties) বলা হয় কোন্ অক্ষাংশকে?
ব্যাখ্যা: দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকায় পশ্চিমা বায়ু প্রবল বেগে গর্জন করতে করতে প্রবাহিত হয়। তাই ৪০° দক্ষিণ অক্ষরেখাকে 'গর্জনশীল চল্লিশা' (Roaring Forties) বলা হয়।
Question 9 of 30
9. রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ুকে কী বলে?
ব্যাখ্যা: বসন্তকালে উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চল থেকে প্রেইরি অঞ্চলের দিকে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ুকে চিনুক (Chinook) বলে।
Question 10 of 30
10. 'তুষার ভক্ষক' (Snow eater) নামে পরিচিত কোন্ বায়ু?
ব্যাখ্যা: চিনুক বায়ুর প্রভাবে প্রেইরি অঞ্চলের উষ্ণতা প্রায় ১৫°-২০° সেলসিয়াস বেড়ে যায় এবং বিস্তীর্ণ অঞ্চলে জমা বরফ গলে যায়। এজন্য এই বায়ুকে রেড ইন্ডিয়ানরা স্নো ইটার (Snow Eater) বা তুষার ভক্ষক বলে।
Question 11 of 30
11. ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম কী?
ব্যাখ্যা: শীতকালে ইউরোপের আল্পস পর্বত থেকে দক্ষিণ ফ্রান্সের রোন উপত্যকার দিকে প্রবাহিত শীতল ও শুষ্ক বায়ুকে মিস্ট্রাল (Mistral) বলে।
Question 12 of 30
12. বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কী?
ব্যাখ্যা: হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতার পরিমাপ করা হয়। বায়ুর আপেক্ষিক আর্দ্রতা শুষ্ক ও আর্দ্রকুন্ড হাইগ্রোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়।
Question 13 of 30
13. নিরক্ষীয় অঞ্চলে কোন্ ধরনের বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়?
ব্যাখ্যা: নিরক্ষীয় অঞ্চলে প্রবল সূর্যকিরণে বায়ু উত্তপ্ত ও হালকা হয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে পরিচলন বৃষ্টিপাত ঘটায়। এই অঞ্চলে প্রায় প্রতিদিনই বিকেলের দিকে এই বৃষ্টিপাত হয়।
Question 14 of 30
14. বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম কী?
ব্যাখ্যা: বৃষ্টি পরিমাপক যন্ত্র বা Rain Gauge-এর সাহায্যে যে-কোনো স্থানের বৃষ্টিপাত মাপা হয়। এটি সাধারণত সেমি বা মিমি এককে মাপা হয়।
Question 15 of 30
15. সমান বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকে কী বলে?
ব্যাখ্যা: পৃথিবীর একই বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকে সমবর্ষণ রেখা (ISOHYET) বলে।
Question 16 of 30
16. কোন্ জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়?
ব্যাখ্যা: ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল শীতকালীন বৃষ্টিপাত এবং শুষ্ক গ্রীষ্মকাল। আর্দ্র পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে এখানে মাঝারি বৃষ্টিপাত হয়।
Question 17 of 30
17. রাতের বেলায় পাহাড়ের চূড়া থেকে পর্বতের ঢাল বেয়ে নীচের দিকে নেমে আসা শীতল বায়ুকে কী বলে?
ব্যাখ্যা: পাহাড়ি অঞ্চলে রাতের বেলায় পাহাড়ের চূড়া থেকে শীতল ও ভারী বায়ু পাহাড়ের ঢাল বেয়ে উপত্যকা অঞ্চলের দিকে প্রবাহিত হয়। একে ক্যাটাবেটিক বায়ু (Katabatic Wind) বলে।
Question 18 of 30
18. এল নিনো (El Nino) দেখা যায় কোন্ মহাসাগরে?
ব্যাখ্যা: এল নিনো বলতে দক্ষিণমুখী একটি অস্থির ও উষ্ণ সমুদ্রস্রোতকে বোঝায়, যা দক্ষিণ-পূর্ব প্রশান্ত মহাসাগরে পেরু ও ইকুয়েডরের পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত হয়।
Question 19 of 30
19. জাপান ও চিন সাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় কী নামে পরিচিত?
ব্যাখ্যা: জাপান ও চিন সাগরে সৃষ্ট ক্রান্তীয় বিধ্বংসী ঘূর্ণিঝড়কে টাইফুন বলা হয়। ক্যারিবিয়ান সাগরে এটি হ্যারিকেন নামে পরিচিত।
Question 20 of 30
20. কোন্ যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়?
ব্যাখ্যা: ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়। এর মধ্যে টরিসেলি, ফর্টিন এবং অ্যানিরয়েড ব্যারোমিটার উল্লেখযোগ্য।
Question 21 of 30
21. ডোলড্রামস (Doldrums) বা শান্তবলয় কোন্ অঞ্চলে দেখা যায়?
ব্যাখ্যা: নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে বায়ুর পার্শ্বপ্রবাহ থাকে না, বায়ু কেবল ঊর্ধ্বগামী হয়। তাই এখানে শান্তভাব বিরাজ করে, একেই নিরক্ষীয় শান্তবলয় বা ডোলড্রামস বলা হয়।
Question 22 of 30
22. বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের স্তর রয়েছে?
ব্যাখ্যা: স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে ভূপৃষ্ঠ থেকে ২০-২৫ কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের স্তর রয়েছে, যাকে ওজোনোস্ফিয়ার বলা হয়।
Question 23 of 30
23. পৃথিবীর কোন অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত প্রায় প্রতিদিন বিকেলে হয়?
ব্যাখ্যা: নিরক্ষীয় অঞ্চলে প্রখর সূর্যকিরণের ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হয় এবং প্রচুর জলভাগ থাকায় বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে, যার ফলে প্রতিদিন বিকেলের দিকে পরিচলন বৃষ্টিপাত হয়।
Question 24 of 30
24. পর্বতের অনুবাত ঢালে কোন্ অঞ্চলের সৃষ্টি হয়?
ব্যাখ্যা: জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধা পেয়ে প্রতিবাত ঢালে বৃষ্টিপাত ঘটায়। এরপর ওই শুষ্ক বায়ু পাহাড় অতিক্রম করে অনুবাত ঢালে পৌঁছোলে বৃষ্টিপাত খুব কম হয়। একে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে।
Question 25 of 30
25. বায়ুমণ্ডলে উপস্থিত জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণকে কী বলা হয়?
ব্যাখ্যা: কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা (Absolute Humidity) বলে।
Question 26 of 30
26. উষ্ণতা বাড়লে বায়ুর আপেক্ষিক আর্দ্রতার কী পরিবর্তন হয়?
ব্যাখ্যা: বায়ুর উষ্ণতা ও আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক ব্যস্তানুপাতিক। বায়ুর উষ্ণতা বাড়লে জলীয় বাষ্প ধারণক্ষমতা বাড়ে, ফলে আপেক্ষিক আর্দ্রতা কমে যায়।
Question 27 of 30
27. 'লু' (Loo) বায়ু কখন এবং কোথায় প্রবাহিত হয়?
ব্যাখ্যা: গ্রীষ্মকালে (বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে) ভারতের উত্তর-পশ্চিমাংশে (গুজরাট, রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ) প্রবল বেগে যে অতি উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয় তাকে লু বলে।
Question 28 of 30
28. বায়ুমণ্ডলের কোন স্তরে তাপমাত্রা সবচেয়ে কম (প্রায় -৯৩° সে.) থাকে?
ব্যাখ্যা: মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমতে থাকে এবং এই স্তরে বায়ুর তাপমাত্রা সবচেয়ে কম (প্রায় -৯৩° সেলসিয়াস) হয়।
Question 29 of 30
29. ভূপৃষ্ঠের সম-উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যুক্ত করে যে রেখা টানা হয়, তাকে কী বলে?
ব্যাখ্যা: ভূপৃষ্ঠের সম-উষ্ণতাবিশিষ্ট বিভিন্ন স্থানকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে সমোষ্ণ রেখা (Isotherm) বলে।
Question 30 of 30
30. প্রতীপ ঘূর্ণবাতের (Anti-cyclone) কেন্দ্রে বায়ুর চাপ কেমন থাকে?
ব্যাখ্যা: হিমমণ্ডল এবং নাতিশীতোষ্ণ মণ্ডলের কোনো স্থানে বায়ু শীতল হয়ে উচ্চচাপ কেন্দ্র গঠিত হলে, সেখান থেকে বায়ু নিম্নগামী ও বহির্মুখী হয়ে চারপাশের দিকে প্রবাহিত হয়, একে প্রতীপ ঘূর্ণবাত বলে।
🎉 পরীক্ষা সম্পন্ন হয়েছে!
Madhyamik Geography Chapter 2 (Set 2) মক টেস্টে আপনার অর্জিত ফলাফল:
0/30
চমৎকার প্রচেষ্টা!